কাপ্তাই প্রতিনিধি ॥
রাঙামাটির কাপ্তাই উপজেলার কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের পুরাতন বাজার এলাকয় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অবৈধ আসবাবপত্র ও কাঠ উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার রাত ৯টা হতে ১২টা পর্যন্ত কাপ্তাই জোনের সেনাবাহিনীর সদস্যরা ঐ বাজারের ৬টি দোকানে অভিযান পরিচালনা করেন। এসময় দোকানে তৈরিকৃত সেগুনের আসবাবপত্র ও গোলকাঠ আটক করা হয়। কাপ্তাই ফাঁড়ির পুলিশ সদস্য এবং বন বিভাগের লোকজন এইসময় তাদেরকে সহায়তা করেন। পরে আসবাবপত্র ও গোল সেগুন কাঠ কাপ্তাই জেটিঘাট ফরেস্ট স্টেশন অফিসে নিয়ে আসা হয়।
আটক আসবাবপত্র ও গোল সেগুন কাঠের আনুমানিক মূল্য প্রায় ৭ লক্ষ টাকা বলে জানান পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের আওতাধীন কাপ্তাই জেটিঘাট বন শুল্ক ও পরীক্ষণ ফাঁড়ি স্টেশন কর্মকর্তা প্রীতিময় চাকমা জানান, যৌথবাহিনী অভিযানের সময় আমাদের খবর দিলে আমার বন বিভাগের লোকজন সেখানে যাই এবং কাঠগুলো আমাদের অফিসে নিয়ে আসি।
