কাপ্তাই প্রতিনিধি ॥
চন্দ্রঘোনা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ইয়াবাসহ ৩ পাচারকারীকে আটক করা হয়েছে। গত মঙ্গলবার রাতে তাদের আটক করা হয়। আটকদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।
চন্দ্রঘোনা থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে থানাধীন টেকের মোড় সংলগ্ন কোদালা মসজিদের সামনে থেকে সন্দেহজনক ৩ যুবককে আটক করা হয়। এরা হলো, অংসুইখই মারমা (২০) পিতা-থোওয়াইছিং মারমা সাং- কালামাইশ্যা মুখ, থানা চন্দ্রঘোনা, উপজেলা- কাপ্তাই, উখ্যাইমং মারমা (১৯) পিতা- আরেসি মারমা, উছাইসিং মারমা (১৯) পিতা- অংসুইপ্রু মারমা, উভয় সাং -ফুলতলী, ৪ নং ওয়ার্ড সর্ব থানা- চন্দ্রঘোনা, উপজেলা- কাপ্তাই, জেলা- রাঙামাটি। আটকদের দেহ তল্লাশি কর ১৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ব্যাপারে চন্দ্রঘোনা থানায় মাদক আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছেন চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী।
