রাজস্থলী প্রতিনিধিঃ
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের আয়োজনে রাজস্থলী উপজেলার বিভিন্ন এলাকার ১০০ জন অসহায় ও দুস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার সকালে উপজেলার জেলা পরিষদের সদস্যের কার্যালয়ে রাঙামাটি জেলা পরিষদের সদস্য নিউচিং মারমা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বিতরণ কার্যক্রম সম্পন্ন করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, রাজস্থলী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, বাজার মসজিদের ইমাম ও খতিব মাওলানা নুরুল হক, নবনির্বাচিত ইউপি সদস্য জয়নুল তালুকদার।
