খাগড়াছড়ি প্রতিনিধি ॥
খাগড়াছড়িতে দুটি সহযোগি সংগঠনের নেতাকর্মীদের ওপর দল বেঁধে হামলা ও অপহরণের অভিযোগে জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পার্থ ত্রিপুরা জুয়েলের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক শাহেদুল আলম চৌধুরী বাদি হয়ে শুক্রবার গভীর রাতে সদর থানায় মামলা দায়ের করেন। মামলায় মোট ১৪জনের নাম উল্লেখ করে আরো ২০/৩০জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় খাগড়াছড়িত যুবলীগ ও ছাত্রলীগ নেতাদের ওপর হামলার ঘটনা ঘটেছে। ঘটনায় আহত দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সেলিম ট্রেড সেন্টার এলাকায় বিবদমান দুটি পক্ষের মধ্যে হামলার ঘটনা ঘটে।
এতে চারজন আহত হয় দুইজনকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম প্রেরণ করা হয়। অপর দুইজন খাগড়াছড়ি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। একই সময় যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবদুর রহিম নাঈমকে অপহরণ করা হয়। এলাকায় আতংক ছড়িয়ে পড়লে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
জেলা ছাত্রলীগর যুগ্ম আহবায়ক শাহেদুল আলম চৌধুরী অভিযাগ করেন, ‘জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পার্থ ত্রিপুরা জুয়েলের নেতৃত্বে তার ক্যাডাররা দেশীয় অস্ত্রশস্ত্রসহ এই হামলা ও অপহরণ ঘটনা ঘটিয়েছ। এতে আমিসহ ৫জন হয়েছি।’
খাগড়াছড়ি সদর থানার ওসি মুহাম্মদ রশীদ জানান, অপহরণর এক ঘন্টার মধ্যেই নাঈমক পুলিশ গিয়ে পার্থ ত্রিপুরা জুয়েলের বাড়ির উঠান থেকে উদ্ধার করে নিয়ে আসে।
খাগড়াছড়ি হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. রিপল বাপ্পি জানান, জখম গুরুতর হওয়ায় আব্দুর রহিম নাঈম ও শাহাদাত হোসেন আরিফকে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতাল চিকিৎসার পর চট্টগ্রাম মেডিকেলে রেফার করা হয়েছে।
বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
পার্থ ত্রিপুরা জুয়েল খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য। তার বাবা রণ বিক্রম ত্রিপুরা জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি।
