১৭ ডিসেম্বর রাঙামাটি হানাদারমুক্ত দিবস পালন করেছে জেলা ছাত্র ইউনিয়ন। দিবসটি উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় রাঙামাটির বীরশ্রেষ্ঠের স্মৃতিস্তম্ভে প্রদীপ প্রজ্জ্বলন করেছে সংগঠনটি। কর্মসূচির শুরুতে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
কর্মসূচিতে জেলা ছাত্র ইউনিয়নের সহ-সভাপতি সুজন বড়ুয়ার সভাপতিত্বে জেলা কমিউনিস্ট পার্টির (সিপিবি) সহকারী সাধারণ সম্পাদক এম জিসান বখতেয়ার, জেলা যুব ইউনিয়নের সভাপতি মিল্টন বিশ্বাস, ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সদস্য শামীম আহসান, জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক প্রান্ত রনি, সহকারী সাধারণ সম্পাদক সুমন বড়ুয়া বক্তব্য রাখেন।
সংক্ষিপ্ত সভার সঞ্চালনা করেন জেলা ছাত্র ইউনিয়নের কোষাধ্যক্ষ নিউটন চাকমা। এসময় সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
