প্রসিত বিকাশ খীসার নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) দুই কর্মীকে হামলার অভিযোগ তুলেছে সংগঠনটি।
মঙ্গলবার গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে ইউপিডিএফের খাগড়াছড়ি ইউনিট সংগঠক অংগ্য মারমা এ অভিযোগ করেন। বিবৃতিতে অংগ্য মারমা ‘হামলাকারীদের’ পরিচয় নিশ্চিত না করলেও ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে জড়িতদের গ্রেফতার দাবি করেন।
অংগ্য মারমা অভিযোগ করেন, “মঙ্গলবার দুপুর ১২টায় খাগড়াছড়ি সদর উপজেলার পেরাছড়া ইউনিয়নের গিরিফুল এলাকায় সাংগঠনিক কাজে নিয়োজিত ইউপিডিএফ’র দুইকর্মীকে লক্ষ্য করে সন্ত্রাসীরা অতর্কিতে গুলিবর্ষণ করে। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় তারা পালিয়ে প্রাণে রক্ষাপান।”
তার অভিযোগ, ‘সন্ত্রাসীরা তাদের আস্তানা ভাইবোনছড়া ইউপি’র দেওয়ান পাড়ার দিক থেকে মোটর-সাইকেলযোগে এসে এই হামলা সংঘটিত করে। হামলার পর সন্ত্রাসীরা মোটর-সাইকেলে করে খাগড়াছড়ি সদরের দিকে পালিয়ে যায়। সন্ত্রাসীরা ৩ জন ছিলো।’ বিজ্ঞপ্তি
