হেফাজত সবুজ
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আবৃত্তি সংগঠন ‘শব্দচাষ’ এর উদ্যোগে সোমবার আয়োজিত হলো ‘অন্তরে সুনন্দ পাখি’র ধারাবাহিক পর্বের সূচনাপর্ব। অর্ধশত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। ‘মুক্তিযুদ্ধ ও বিজয়ের গল্প’ আলোচনা পর্বের সভাপতিত্ব করেন শব্দচাষ আবৃত্তি সংগঠনের সভাপতি সুরাইয়া রুমা।
আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন প্রবীণ সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুনীল কান্তি দে এবং রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী। আলোচক হিসেবে ছিলেন কবি হাসান মঞ্জু। উপস্থিত ছিলেন শব্দচাষ সংগঠক ইসরাত জাহান।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন কায়সার আহমেদ। অনুষ্ঠানে শব্দচাষের ছোট্ট বন্ধুদের জন্য নিবেদন ছিল ‘পাখিদের গান’, শব্দচাষের ধারাবাহিক পর্ব ‘অন্তরে সুনন্দ পাখি’র সূচনাপর্ব। সূচনাপর্বের শুরু থেকে শেষ পর্যন্ত সময়ের মধ্যে বিশাল নাচ। সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বাংলাদেশের মানচিত্র সবুজ-শ্যামল বাংলাদেশের পরিবেশকে চিত্রাংকনের মধ্য দিয়ে উপস্থাপন করেছেন।
‘অন্তরে সুনন্দ পাখি’ সূচনা পর্বে অংশগ্রহণ করেন চৈতি ঘোষ, প্রতিষ্ঠা চাকমা, দীপান্বিতা চন্দ দীপা, প্রিয়লাল চৌধুরী, নুরে নাজিবা নুহা, বিশাল নাথ, অলনা তঞ্চঙ্গ্যা, মোহাম্মদ মারুফ আলম সেজান, মোহাম্মদ রাহাত, রিফা, ইসরাত জাহান। শেষে প্রদীপ নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
