বাঘাইছড়ি প্রতিনিধি ॥
‘ডিজিটাল বাংলাদেশের অর্জন, উপকৃত সকল জনগণ’ এই প্রতিপাদ্য বিষয়ে রাঙামাটির বাঘাইছড়িতে যথাযোগ্য মর্যাদায় পঞ্চম জাতীয় ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত হয়েছে। রবিবার সকালে বাঘাইছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের সহযোগিতায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মো. তোফায়েল আহমেদের সঞ্চালনায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুর মোহাম্মদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাঘাইছড়ি উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবুল কাইয়ুম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র জাফর আলী খান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাদাত হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জয়েস চাকমা, উপজেলা শিক্ষা অফিসার জয়নাল আবেদিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলী হোসেন, প্রেস ক্লাব সভাপতি দিলীপ কুমার দাশসহ বিভিন্ন কর্মকর্তা কর্মচারীগণ।
আলোচনা সভায় বক্তারা বলেন, সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড এবং ডিজিটাল বাংলাদেশ ঘোষণার পর থেকে সরকার সকল ক্ষেত্রে দেশে অনেক উন্নয়ন সাধন করেছে, যা সকলের কাছে দৃশ্যমান।
আলোচনা সভা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের মাঝে অনুষ্ঠিত চিত্রাংকন প্রতিযোগিতা, আবৃত্তি, উপস্থিত বক্তৃতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
