কাপ্তাই প্রতিনিধি ॥
মুজিব শতবার্ষিকী, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে কাপ্তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ কিন্নরী তে অনুষ্ঠিত হয়েছে।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনতাসির জাহানের সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক।
এইসময় সহকারী কমিশনার (ভূমি) মঈনুল হোসেন চৌধুরী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাসির উদ্দীন, চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরীসহ জনপ্রতিনিধি, সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, হেডম্যান, ব্যবসায়ী নেতৃবৃন্দ, ক্রীড়া, স্কাউটস ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, ধর্মীয় নেতৃবৃন্দসহ নানা শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
সভায় যথাযথ মর্যাদায় বর্ণাঢ্য আয়োজনে মুজিব শতবার্ষিকী, স্বাধীনতার সুর্বণজয়ন্তী এবং বিজয় দিবস উদযাপন এর সিদ্ধান্ত গৃহীত হয়।
