মাটিরাঙ্গা প্রতিনিধি ॥
বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জেলার মাটিরাঙ্গায় পার্বত্য শান্তিচুক্তির ২৪তম বর্ষপূর্তি পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে মাটিরাঙ্গা জোনের আয়োজনে মাটিরাঙ্গা ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারীর অধিনায়ক লে. কর্নেল ওয়ালিদ মোহাম্মদ সাইফুল্লাহ‘র নেতৃত্বে সর্বস্তরের পাহাড়ি-বাঙালি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও পেশাজীবিদের অংশ গ্রহণে অনুষ্ঠিত বর্ণাঢ্য শান্তি র্যালিটি মাটিরাঙ্গা জোনের মাঠ থেকে র্যালিটি বের হয়ে মাটিরাঙ্গা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাটিরাঙ্গা পৌরসভার মাঠে এসে শেষ হয়।
পরে মাটিরাঙ্গা পৌরসভার মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় পার্বত্য শান্তিচুক্তির অধিকাংশ ধারা বাস্তবায়িত হয়েছে দাবি করে জোন অধিনায়ক লে.কর্নেল ওয়ালিদ মোহাম্মদ সাইফুল্লাহ বলেন, শান্তিচুক্তির ফলে পাহাড়ে আজ উন্নয়নের ¯্রােতধারা তৈরি হয়েছে। দেশি-বিদেশি বিনোয়গকারী এখানে বিনিয়োগ করছে।
তিনি আরো বলেন, শান্তিচুক্তির সুফল ভোগ করতে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। আইন-শৃঙ্খলা বাহিনীকে সহায়তা করতে হবে। সেনাবাহিনী দেশের স্বার্বভৌমত্ব রক্ষার প্রতীক উল্লেখ করে বক্তারা বলেন, সেনাবাহিনী যেকোন সময় দেশের যেকোন প্রান্তে যাওয়ার সাংবিধানিক অধিকার রাখেন। কিন্তু মহল বিশেষ সেনাবাহিনীর বিরুদ্ধেও ষড়যন্ত্র করছে। সাধারণ উপজাতীয়রা মনে প্রাণে সেনাবাহিনীর পক্ষে উল্লেখ করে বলেন, পাহাড়ের সাধারণ মানুষ এখন আর কোন পেশি শক্তির কাছে জিম্মি নেই।
আলোচনা সভা ও বর্ণাঢ্য শান্তি র্যালিতে মাটিরাঙ্গা জোনের নবাগত জোন অধিনায়ক লে. কর্নেল এ.এস.এম মঞ্জুরুল করিম, মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর কৌশিক জাহান, জোনের জোনাল স্টাফ অফিসার মেজর ইউসুফ মোহাম্মদ আবদুল্লাহ, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (মাটিরাঙ্গা সার্কেল) মো: খোরশেদ আলমসহ পদস্থ কর্মকর্তা,পাহাড়ি-বাঙালি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, জনপ্রনিধিসহ সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিল।
