বিলাইছড়ি প্রতিনিধি ॥
রাঙামাটির বিলাইছড়িতে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার উপজেলা রিসোর্স সেন্টারে উপজেলা শিক্ষা অফিস এ অনুষ্ঠানের আয়োজন করেন।
জেলা শিক্ষা অফিসার মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া। এতে বিশেষ অতিথি ছিলেন জেলা সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ রবিউল হোসেন ও জেলা উপ-সহকারী নির্বাহী প্রকৌশলী রিগেন চাকমা। এছাড়া উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার রূপময় চাকমা, উপজেলা রিসোর্স সেন্টার ইন্সট্রাক্টর মো. বখতেয়ার হোসেন, শিক্ষক সমিতির সভাপতি রঞ্জন তঞ্চঙ্গ্যা।
প্রধান অতিথি রেমলিয়ানা পাংখোয়া উপজেলা প্রাথমিক শিক্ষকদের জন্য একটি ডরমিটরি নির্মাণকল্পে ৩০ লক্ষ টাকা বরাদ্দ প্রদানের আশ্বাস প্রদান করেন।
আলোচনা শেষে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগী বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে।
