খাগড়াছড়ি প্রতিনিধি ॥
মুজিব জন্মশত বার্ষিকী উপলক্ষে খাগড়াছড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠি ইনস্টিটিউট এর আয়োজনে শিরোনামে খাগড়াছড়িতে ৪ দিন ব্যাপী আর্ট ক্যাম্প শেষ হয়েছে। রবিবার সকালে খাগড়াছড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠি ইনস্টিটিউট হল রুমে সমাপনী অনুষ্ঠিত হয়।
সমাপনীতে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ^াস। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. আব্দুল আজিজ, খাগড়াছড়ি সরকারি কলেজের অবসর প্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর বোধিসত্ব দেওয়ান। অনুষ্ঠানেটি পরিচালনা করেন ক্ষুদ্র নৃগোষ্ঠি ইসস্টিটিউটের উপ-পরিচালক জীতেন চাকমা। আয়োজিত আর্ট ক্যাম্প তিন পার্বত্য জেলা থেকে ২০ জন আর্টিস্ট অংশ গ্রহণ করেন। অনুষ্ঠানে প্রতি জন আর্টিস্টকে ১০ হাজার টাকা করে সম্মানী প্রদান করা।
উল্লেখ্য যে, গত বৃহস্পতিবার সকালে জেলা পরিষদ হর্টিকালচার পার্কে চার দিনব্যাপী আর্ট ক্যাম্পটি উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।
