শুভ্র মিশু ॥
জ¦ালানি তেল ও নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম অস্বভাবিক এবং গণপরিবহণের ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাঙামাটিতে জেলা বিএনপির প্রচারপত্র বিলি, পথসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে দলীয় কার্যালয় থেকে শহরের পৌর মার্কেট হয়ে আবার দলীয় কার্যালয়ে শেষ এই কর্মসূচি শেষ হয়। পরে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র জেলা সভাপতি মো. শাহ আলম, সাধারণ সম্পাদক দীপেন তালুকদার (দীপু), সাংগঠনিক সম্পাদক মো. শাকিলসহ বিভিন্ন স্তরের নেতাকর্মী এসময় উপস্থিত ছিলেন।
পথসভায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র জেলা শাখার সভাপতি মো. শাহ আলম বলেন, দেশের মানুষ শান্তিতে নেই। নি¤œ আয়ের মানুষ না খেয়ে জীবন যাপন করছে। হঠাৎ করে জ¦ালানি তেলের বৃদ্ধির ফলে সাধারণ মানুষের কষ্ঠ আরও কয়েকগুণ বেড়ে গেছে।
তিনি আরও বলেন, প্রায় পৌনে দুই বছর ধরে করোনার অভিঘাতে এমনিতেই চার কোটির বেশি লোক বেকার হয়েছে, আয় প্রায় শতকরা ৪০শতাংশ কমে গেছে। জ¦ালানিসহ নিত্যপণ্যের সীমাহীন মূল্যবৃদ্ধি, দুর্নীতি-লুটপাট, বাজার সিন্ডিকেটের দৌরাত্ম্য ও একদলীয় দুঃশাসনের বিরুদ্ধে এবং দেশবাসীকে ঐক্যবদ্ধ আন্দোলনে এগিয়ে আসার আহ্বান জানান এবং অবিলম্বে জ¦ালানি তেল ও গ্যাসের দাম বৃদ্ধি এবং গণপরিবহনের ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলেরও আহ্বান জানান।
