ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির দুইদশক পূর্তি উপলক্ষ্যে রাঙামাটিতে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার রাঙামাটির ক্ষুদ্র নৃগোষ্ঠির সাংস্কৃতিক ইন্সটিটিউট মিলনায়তনে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে জেলা শিল্পকলা একাডেমি। শুক্রবার বিকাল থেকেই শহরের চিংহ্লা মং চৌধুরি মারি স্টেডিয়ামে শুরু হয় বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের।
প্রথমে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্তৃতিক পরিবেশনার পর একে একে সংগীত পরিবেশন ও পারফরম্যান্স করার কথা মমতাজ,কনকচাঁপা, ফিডব্যাক,বাংলাদেশ আইডল মং,হৈমন্তি রক্ষিত মান। তানিয়া হোসেন ও নূসরাত ফারিয়ার সঞ্চালনায় কনসার্টে বিপুল সংখ্যক দর্শক সমাগম হয়। কনসার্ট চলাকালে ভিডিও কনফারেন্সে পার্বত্যবাসির সাথে কথা বলার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।
কনসার্টে উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর,সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার,সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু,জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নানসহ রাঙামাটির প্রশাসনের প্রায় সকল কর্মকর্তারা।
এদিকে ২ ডিসেম্বর চুক্তির বর্ষপূর্তির দিন সকালে রাঙামাটি জেলা পরিষদ থেকে পৌরসভা চত্বর পর্যন্ত বর্ণাঢ্য র্যালি ও সমাবেশের আয়োজন করেছে পার্বত্য জেলা পরিষদ। একই সময়ে শহরের জিমনেসিয়াম চত্বরে চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে সমাবেশ করবে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি।

২ Comments
missed
শাসক গোষ্ঠীর(সেনাবাহিনীর) ও আওয়ামীলীগ সরকারের শাক দিয়ে মাছ ডাকা নয় কি?