আলীকদম প্রতিনিধি ॥
৩য় ধাপে ইউপি নির্বাচনে বান্দরবানের আলীকদমে ৪টি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন ৪ জন। তার মধ্যে উপজেলা যুবলীগ সভাপতি আনোয়ার জিহাদ চৌধুরী এবং উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. কফিল উদ্দীন বিদ্রোহী প্রার্থী হওয়ায় আওয়ামীলীগ থেকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার তাদের বহিষ্কার আদেশ দেন বান্দরবান জেলা আওয়ামীলীগ। বান্দরবান জেলা আওয়ামীলীগের সভাপতি ক্য শৈ হ্লা এবং বান্দরবান জেলা আওয়ামী যুবলীগ আহ্বায়ক কেলু মং মারমার স্বাক্ষরিত পত্রে তাদের বহিষ্কার আদেশ দেন।
দলীয় শৃঙ্খলা ও গঠনতন্ত্রের বাইরে গিয়ে অবস্থান নেওয়ায় তাদের বহিষ্কার করা হয়েছে বলে মন্তব্য করেছে আলীকদম উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জামাল উদ্দীন।
বহিষ্কার আদেশের সত্যতা নিশ্চিত করে আলীকদম উপজেলা আওয়মীলীগের সাধারণ সম্পাদক বলেন, বিদ্রোহী প্রার্থীদের নিয়ে আ.লীগ বিচলিত নয়। তাদের নির্বাচনী প্রচার প্রচারণায় আ.লীগের কোনও নেতা কর্মী কোন ধরনের হস্তক্ষেপে করবে না বলে তিনি সাংবাদিকদের জানান।
