কাপ্তাই প্রতিনিধি ॥
জাতীয় সমবায় দিবস উপলক্ষে কাপ্তাই উপজেলা সমবায় অধিদপ্তরের উদ্যোগে শনিবার কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায় উন্নয়ন’ প্রতিপাদ্যে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনতাসির জাহানের সভাপতিত্বে নুর মোহাম্মদ বাবুর সঞ্চালনায় এইসময় বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মাঈনুল হোসেন চৌধুরী, কাপ্তাই তথ্য কর্মকর্তা মো. হারুন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাপ্তাই নতুনবাজার বণিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক একরামুল হক, শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা সম্পাদক মো. শাহাদাত হোসেন, বাণিজ্যিক অডিট অধিদপ্তর, চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের নিরিক্ষা ও হিসাব রক্ষণ অফিসার মুহম্মদ মুহসিন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা নাদিরা বেগম। এর আগে অতিথিবৃন্দ জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করেন।
