নিজস্ব প্রতিবেদক ॥
রাঙামাটি জেলার বাংলাদেশ সুইডেন পলিটেনিক (বিএসপিআই) কাপ্তাই নবাগত রোভার স্কাউট সদস্যরা শপথ গ্রহণ করেছে। কাপ্তাই রোভার স্কাউট সদস্যদের দীক্ষা (শপথ) শুক্রবার প্রতিষ্ঠানের খেলার মাঠে অনুষ্ঠিত হয়।
বিএসপিআই এর অধ্যক্ষ প্রকৌশলী আব্দুল মতিন হাওলাদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলার রোভার স্কাউট সাধারণ সম্পাদক নুরুল আবছার। এতে বিশেষ অতিথি ছিলেন দৈনিক চট্টগ্রাম প্রতিদিন ও দৈনিক আমাদের নতুন সময় রাঙামাটি জেলা প্রতিনিধি চৌধুরী হারুনুর রশীদ। স্বাগত বক্তব্য রাখেন ইউনিটের রোভার লিডার প্রকৌশলী মো. রহমত উল্লাহ , অনুষ্ঠান পরিচালনা ছিলেন সিনিয়ার রোভারম্যান মো. হাসান ও রোভার মেট মো.আকিব হোসেন। অনুষ্ঠানে শপথ প্রদান করেন ইউনিটের রোভার লিডার প্রকৌশলী মো. রহমত উল্লাহ।
২২ জন নবাগত সদস্য দীক্ষা(শপথ) গ্রহণসহ প্রায় ৫০ জন রোভার স্কাউট এসময় উপস্থিত ছিলেন। উল্লেখ্য, তিন দিনব্যাপী তাবুবাসে তারা বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করে। এবং তাবু জলসার মাধ্যমে তাবু বাসের সমাপ্তি হয়।
