আসন্ন বিজয় দিবস উদযাপনের লক্ষ্যে কাপ্তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলমের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা আ’লীগ সভাপতি অংসুচাইন চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান সুব্রত বিকাশ তঞ্চঙ্গ্যা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী, সংরক্ষিত মহিলা সাংসদের কাপ্তাই প্রতিনিধি ইব্রাহিম খলিলসহ সরকারের বিভিন্ন দপ্তরের প্রধানগণ, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, শিক্ষক, এনজিও প্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, হেডম্যান, উপজেলা শিল্পকলা একাডেমী, ক্রীড়া সংস্থা ও রাইফেল ক্লাবের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় রাষ্ট্রীয় অনুষ্ঠানের সাথে সংগতি রেখে বর্ণাঢ্য আয়োজনে মধ্য দিয়ে বিজয় দিবস উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম জানান, এই বছর বিজয় দিবসে উপজেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় নৌকা বাইচ, প্রশাসনের আয়োজনে ঘুড়ি উড়া প্রতিযোগিতা এবং রাইফেল ক্লাবের ব্যবস্থাপনায় বিজয় দিবস সুটিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
