নিজস্ব প্রতিবেদক, লংগদু ॥
রাঙামাটির লংগদু উপজেলার বগাচতর, গুলশাখালী ও ভাসাইন্যাদম এই তিনটি ইউনিয়নের জনসাধারণের চলাচলের সুবিধার্থে সড়কপথসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় স্থাপনকৃত সৌরবিদ্যুৎ বাতি (স্ট্রীট লাইট) উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার বগাচতর ইউনিয়নের চাইল্যাতলী বাজার এলাকায় রিমোটের সুইচ টিপে সৌরবিদ্যুৎ বাতি (স্ট্রীট লাইট) আলো জ্বালানোর মধ্যদিয়ে এই প্রকল্পের কাজ উদ্বোধন করেন।
এসময় এলাকার ওয়ার্ড মেম্বার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আব্দুল বারেক সরকার জানান, উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পে(ইউজিডিপি) স্থানীয় সরকার বিভাগ ও জাইকার অর্থায়নে উপজেলার তিনটি ইউনিয়নে ৪৮টি স্ট্রীট লাইট স্থাপন করা হয়েছে। সৌর বিদ্যুৎ বাতি স্থাপনের ফলে এলাকাবাসী রাতের বেলায় সড়ক পথে যাতায়তে বন্যহাতির আক্রমণ থেকে রক্ষাসহ নির্বিঘেœ চলাচল করতে পারবে।
স্থানীয়রা এধরনে আরো বাতি স্থাপনের দাবি জানালে পর্যায়ক্রমে বরাদ্দ পেলে এরকম আরো সৌলার বাতি স্থাপন করা হবে বলে তিনি আশ্বাস প্রদান করেন।
