নিজস্ব প্রতিবেদক, লংগদু ॥
রাঙামাটির লংগদু উপজেলার সাতটি ইউনিয়নের গ্রাম পুলিশরা (চৌকিদার ও দফদার) বার্ষিক পোশাক ও একটি করে বাইসাইকেল প্রদান করা হয়েছে। শনিবার লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)মাইনুল আবেদীন উপজেলার সাতটি ইউনিয়নের মোট ৭৪ জন গ্রাম পুলিশদের নিকট বার্ষিক নির্ধারিত পোশাক ও বাইসাইকেল বিতরণ করেন।
ইউএনও জানায়, গ্রামের আইন-শৃঙ্খলা রক্ষা ও ইউনিয়ন পরিষদের কাজে সহযোগিতা করা গ্রাম পুলিশদের কাজের গতি বাড়াতে স্থানীয় সরকার বিভাগ থেকে বার্ষিক পোশাক ও বাইসাইকেল বরাদ্দ দেয়া হয়েছে। সেগুলো তাদের কাছে বিতরণ করা হয়েছে। এখন থেকে গ্রাম পুলিশ (চৌকিদার, দফদারগণ) দ্রুত খবরাখবর আদান প্রদান করতে পারবেন।
এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার, লংগদু থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুল আমিন, উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম ঝান্টুসহ গ্রাম পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
