কাপ্তাই প্রতিনিধি ॥
রাঙামাটির কাপ্তাই উপজেলায় ভ্রাম্যমান আদালতের অভিযানে সড়ক পরিবহন আইনের বিভিন্ন ধারায় ১২টি মামলায় পাঁচ হাজার ৬শত টাকা জরিমানা আদায় করা হয়েছে। রবিবার বেলা ২টা হতে ৪টা পর্যন্ত কাপ্তাই উপজেলার বড়ইছড়ি সদর, বারঘোনিয়া এবং রেশম বাগান এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম মুনতাসির জাহান এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসের অফিস সুপার মো. সিরাজুল ইসলাম, স্যানিটারি পরিদর্শক মো. ইলিয়াস ও কাপ্তাই থানার পুলিশ সদস্যরা ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন।
