তৌসিফ মান্নান ॥
রাঙামাটি রিজার্ভ বাজার মসজিদ কলোনি সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে এক আজিমুশশান ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে দিনব্যাপী খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শুক্রবার এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মাহফিলে দুরুদে সালাম পাঠের মাধ্যমে কলোনির উন্নয়ন, সকল বিপদ আপদ, বালা মুসিবত থেকে রক্ষা পাওয়াসহ এলাকার বাসিন্দা যারা ইন্তেকাল করেছেন তাদের সকলের জন্য এবং সকল মুসলিম উম্মার শান্তি কামনায় আল্লাহর দরবারে দু’হাত তোলে দোয়া চেয়ে মোনাজাত পরিচালনা করেন রিজার্ভ বাজার জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মোহাম্মদ মৌলানা নঈম উদ্দিন।
উক্ত খতমে কোরআন ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন রিজার্ভ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আনোয়ার মিয়া বানু, আইনজীবি এডভোকেট মো. শাহ আলম, বিশিষ্ট লঞ্চ ব্যবসায়ী মো. নিজাম উদ্দীন, রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. শফিউল আজম, বৈশাখী টেলিভিশনের রাঙামাটি প্রতিনিধি কামাল উদ্দিন, রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শফিউল নেজাম, এলাকার মুরব্বি হাজী মো. নুরুল আলম, প্রবাসী মো. আবুল কালাম, প্রবাসী মো. করিম, মো. বাবুল সওদাগর, মো. রফিক সওদাগর, মো. ইদ্রিস সওদাগর, শফিক সওদাগর এবং রিজার্ভ বাজার মসজিদ কলোনী সমাজ কল্যাণ সংঘের আহবায়ক মুশফিকুর রহমান মাসুদ, সদস্য সচিব মো. সাইফুল ইসলাম, অর্থ সম্পাদক মোহাম্মদ সোহেল, সিনিয়র সদস্য তৌসিফ মান্নান, সদস্য মোহাম্মদ তারেক, ইসমাইল হোসেন মুন্না, মো. তারেক সওদাগর, মো. ইমন, শাকিল, আরিফ, মারুফ, নাসির, জিকু সাজ্জাদ, ফাহিম ও মসজিদ কলোনির সর্বস্তরের মুরুব্বিসহ বিভিন্ন উলামায়ে একরামগণ।
বাদে আছর নামাজের পরে ফাতেহা শরীফের মাধ্যমে রিজার্ভ বাজার মসজিদ কলোনি সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে প্রতিটা ঘরে ঘরে তবারক বিতরণ করা হয়।
