জিয়াউল জিয়া
জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে রাঙামাটিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে ‘গতিসীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষেএই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, এতে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট শিল্পী রানী সাহা, ট্রাফিক পুলিশের ওসি ইসমাইল হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, সড়ক নিরাপদ করতে সরকার বিভিন্ন উদ্যোগ দিয়েছে। তার সাথে সাথে সাধারণ জনগনকেও আইন মানার প্রবণতা তৈরি করতে হবে। সড়কের শৃঙ্খলা ফেরাতে সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে পরিবহণ মালিক, চালক, শ্রমিক ও আইন শৃঙ্খলা দায়িত্বে যারা আছেন। সবাই মিলে চেষ্টা করলে সড়কে শৃঙ্খলা ফেরানো সম্ভব।
বক্তারা আরও বলেন, সড়কে দুর্ঘটনাজনিত জীবনহানি এবং শারীরিক ও আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনার ক্ষেত্রে সড়ক নিরাপত্তামূলক কর্মসূচি গ্রহণের আহ্বান জানান। এ জন্য পরিবহন মালিক, শ্রমিক, যাত্রী ও পথচারী সবার এ সংক্রান্ত আইন-বিধিবিধান জানা এবং তা মেনে চলা আবশ্যক।
