জিয়াউল জিয়া
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে প্রতিবছরের ন্যায় এবছরও রাঙামাটিতে জশনে জুলুস করেছে গাউসিয়া কমিটি বাংলাদেশ, রাঙামাটি জেলা শাখা।
শুক্রবার জুম্মার নামাজ শেষে রির্জাভ বাজার থেকে জশনে জুলুস বা বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের প্রাণকেন্দ্র বনরূপায় এসে শেষ হয়। হাতে ব্যানার-ফেষ্টুন নিয়ে নানা সাজে সজ্জিত হয়ে যোগ দেন নানা বয়সী মানুষ।
গাউসিয়া কমিটি বাংলাদেশ, রাঙামাটি জেলা শাখার সভাপতি হাজী মুছা মতব্বরের নেতৃত্বে এই জশনে জুলুসে র্যালি বের করা হয়। র্যালি শেষে বনরুপা জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করে।
মাহফিলে বক্তারা, ১২ রবিউল আউয়াল পৃথিবীর বুকে আল্লাহর রহমত হিসেবে আবির্ভূত হন আমানের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)। তিনি সমগ্র বিশ্ববাসীর জন্য সর্বোত্তম আদর্শের শিক্ষাদাতা হিসেবে আবির্ভূত হয়ে তাঁর সুন্দরতম আদশের্রর মাধ্যমে পৃথিবীতে শান্তি-সৌহার্দ্য, সাম্য-মানবতা প্রতিষ্ঠা করেন।
মাহফিল শেষে দেশ-জাতির উন্নতি, সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়। পাশাপাশি পৃথিবী যেন করোনা থেকে মুক্তি লাভ করে এবং দেশের সা¤প্রতিক সা¤প্রদায়িক স¤প্রীতি নষ্টের ঘটনার নিন্দা জানান জুলুসে অংশগ্রহণকারীরা।
এদিকে জুলুসকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয় বলে জানান রাঙামাটি কোতয়ালি থানার ওসি কবির হোসেন।
