নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের পরিচিত মিষ্টান্নজাতীয় খাদ্য বিক্রেতা প্রতিষ্ঠান সিজল, পার্বত্য শহর রাঙামাটিতে যাত্রা শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের বনরূপায় এর উদ্বোধন করেন বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি মুহাম্মদ আবু সৈয়দ। এসময় উপস্থিত ছিলেন রাঙামাটি পৌরসভার কাউন্সিলর জামাল উদ্দিন, রাঙামাটি কাঠ ব্যবসায়ী সমবায় সমিতির সহ সভাপতি আনোয়ার খান, সাধারন সম্পাদক শাওন ফরিদ,স্থানীয় উদ্যোক্তা নুরুল ইসলাম প্রমুখ।
এসময় আবু সৈয়দ বলেন, গুনগত মিষ্টান্ন খাবার পরিবেশনে ‘সিজল’ তার সুনাম ধরে রেখেছে। সাধারন ক্রেতার ক্রয় ক্ষমতার মধ্যে দাম রাখার এবং পঁচা বাসি খাবার বিক্রি না করারও অনুরোধ জানান।
রাঙামাটি শহরের বনরূপায় ট্রাস্ট ব্যাংকের বিপরীতে প্রধান সড়কের পাশে সিজল’র এর বিপননকেন্দ্রটি অবস্থিত।
