কাপ্তাই প্রতিনিধি
আর্থ-সামাজিক উন্নয়নের মাধ্যমে দারিদ্র বিমোচন প্রকল্পের আওতায় ২০২০-২১ অর্থবছরে কাপ্তাই উপজেলার আগুনিছড়া গ্রামের সুফলভোগীদের নিয়ে গবাদীপশু ও হাঁসপালন বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রাণালয়ের অর্থায়নে এবং রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ বাস্তবায়নে রোববার থেকে কাপ্তাই উপজেলার ৫নং ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ কর্মশালা শুরু হয়।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য দীপ্তিময় তালুকদারের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুনতাসির জাহান। এতে বিশেষ অতিথি ছিলেন ৫নং ওয়াগ্গা ইউপি চেয়ারম্যান চিরঞ্জিত তঞ্চঙ্গ্যা, কাপ্তাই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তাহমিনা আরজু, কাপ্তাই উপজেলা উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মনোরঞ্জন তঞ্চঙ্গ্যা, কাপ্তাই উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বিএন তঞ্চঙ্গ্যা প্রমুখ।
প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার আগুনিছড়া গ্রামের ২০ জন সুফলভোগী নারী-পুরুষ অংশগ্রহন করেন।
