চৌধুরী হারুনুর রশিদ
রাঙামাটিতে আবারও সক্রিয় হয়ে উঠেছে মোটর-সাইকেল চোরচক্র। শনিবার দিবাগত রাত একটার পরে জেলা শহরের চম্পকনগর মোড়ে ‘ত্রি-স্টার মার্কেটের’ নিচে (পিডিবি রেস্ট হাউজের সামনে ) দুইটি তালা ভেঙে মোটর-সাইকেল নিয়ে যায় চোরচক্র।
মোটর-সাইকেল মালি রূপক দাশ জানিয়েছেন, আমি মার্কেটের নীচে গাড়ি রেখে পর পর দুইটি তালা দিয়ে রাত একটার দিকে ঘুমাতে যায়। সকালে উঠে দেখি গাড়ি নেই। আমার মোটরবাইক নাম্বার রাঙ্গামাটি ল-১১-০১৩৫। চুরির ঘটনায় পর কোতোয়ালী থানার অভিযোগ করেছি।
এদিকে এলাকার স্থানীয়রা জানান, চম্পকনগর মোড়ে সাম্প্রতিক সময়ে পিডিবি রেস্ট হাউজের আশেপাশে বহিরাগত বখাটে ও মাদকাসক্তদের আড্ডা বেড়েছে। বিভিন্ন পেশার আড়ালে এসব বখাে দের অত্র এলাকায় প্রায়শই আড্ডা মারতে দেখা যায়। এর আগেও চম্পকনগরে বিভিন্ন বাসা থেকে মোবাইলফোন, ক্যামেরা ও নগদ টাকা চুরি হয়েছে।
রাঙামাটি কোতোয়ালী থানার উপপরিদর্শক (এসআই) মো. রবিউল জানান, মোটর-সাইকেল চুরির ঘটনার অভিযোগটি তদন্ত করা হচ্ছে। ইতোমধ্যে আমরা ঘটনাস্থল পরিদর্শন করে কয়েকটি ভিডিও ফুটেজ দেখেছি।
