কাপ্তাই প্রতিনিধি ॥
কাপ্তাই থানা পুলিশের অভিযানে ১২টি গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামি মো. ইয়াছিন(৩২) ৪নং কাপ্তাই ইউনিয়নের জাকির হোসেন স’মিল এলাকার বাসিন্দা।
রবিবার দুপুরে কাপ্তাই থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. নাসির উদ্দীনের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্সের সহায়তায় তাকে কাপ্তাই নতুন বাজার এলাকা হতে গ্রেপ্তার করা হয়।
ওসি জানান, গ্রেপ্তারকৃত মো. ইয়াছিন তিন বছরের সাজাসহ সর্বমোট ১২টি গ্রেফতারী পরোয়ানার পলাতক আসামি। রবিবার বিকেলে তাকে রাঙামাটি কোর্টে প্রেরণ করা হয়েছে।
