কাপ্তাই প্রতিনিধি ॥
কাপ্তাইয়ে বন্য হাতির আক্রমণে ও দুর্যোগ ক্ষতিগ্রস্ত পরিবারদের মধ্যে জেলা পরিষদের নগত অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে। বুধবার এসব সহায়তা বিতরণ করা হয়। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে জেলা পরিষদ সদস্য ও কাপ্তাই উপজেলা আওয়ামী লীগ সভাপতি অংসুই ছাইন চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই অর্থ সহায়তা বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান, কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি প্রকৌশলী আব্দুল লতিফ, হেডম্যান থোয়াই অং মারমা, সকল ইউপি সদস্য, উপজেলা ছাত্রলীগ সভাপতি এম নুর উদ্দিন সুমন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এতে কাপ্তাই ইউনিয়নে বন্য হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ৩ পরিবার ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবার নিয়ে মোট ছয় পরিবারকে নগদ অর্থ সহায়তা করা হয়েছে।
