বাঘাইছড়ি প্রতিনিধি ॥
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলাতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি) সদস্যদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার সকালে জেলা পরিষদ বিশ্রামাগারের সামনে এসব খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম।
এ সময় আনসার ও ভিডিপি’র রাঙামাটির সহকারী কমান্ডেন্ট আব্দুল মুস্তাকিম, বাঘাইছড়ি আনসার ভিডিপি কর্মকর্তা সাইফুল ইসলাম, সহকারী কমান্ডার আবুল বাশারসহ আনসার ও গ্রাম পতিরক্ষা বাহিনীর আঞ্চলিক কমান্ডারগণ উপস্থিত ছিলেন।
উপজেলার ৬০ জন সদস্যদের মাঝে এই সহায়তা প্রদান করা হয়। সহায়তার মধ্যে রয়েছে- চাল, ডাল, পেঁয়াজ, আলু ও সাবান।
এ সময় রাঙামাটির সহকারী কমান্ডেন্ট আব্দুল মুস্তাকিম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এসব খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। আগামীতে এই ধারা অব্যাহত থাকবে।
