২০০৪ সালে ২১শে আগস্ট বর্বোরোচিত গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে খাগড়াছড়িতে দোয়া মাহফিল ও আলোচনা সভা করেছে জেলা আওয়ামীলীগ।
এ উপলক্ষে শনিবার(২১ আগগস্ট) খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে সামনে জাতীয় ও দলীয় এবং কালো পতাকা উত্তোলন করা হয়। নিহতের স্মরণে দলীয় কার্যালয়ে স্থাপিত অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এসময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মং সুই প্রু চৌধুরী, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও খাগড়াছড়ি পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি কল্যান মিত্র বড়–য়া, মংক্যচিং চৌধুরী, সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম, পার্থ ত্রিপুরা জুয়েলসহ আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
