বিলাইছড়ি প্রতিনিধি ॥
‘সংকটে সংগ্রামে নির্ভীক সহযাত্রী’ প্রতিপাদ্যকে সামনে রেখে মহীয়সী নারী, বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব- এর ৯১ তম জন্ম বার্ষিকী পালিত হয়েছে। জাতীয় মহিলা সংস্থার সহযোগিতায় উপজেলা কনফারেন্স হলে দিবসটি আয়োজন করেন উপজেল প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান উৎপলা চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, থানা অফিসার ইনচার্জ পারভেজ আলী, উপজেলা শিক্ষা অফিসার নিখিলেশ চাকমা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (নন-ক্লিনিক) শশীলাল চাকমা, উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা কণিকা চাকমা, জাপান ইণ্টারন্যাশনাল এজেন্সি( জাইকা)’র উপজেলা ফ্যাসিলিটিটর খোকন বিকাশ ত্রিপুরা এবং আমার বাড়ী আমার খামারের প্রকল্প কর্মকর্তা নিত্যলাল তঞ্চঙ্গ্যা।
জন্ম দিবসে বঙ্গমাতা জীবন ও আদর্শের কথা তুলে ধরা হয়। আলোচনা শেষে অস্বচ্ছল ৬ জন মহিলাকে সেলাই মেশিন বিতরণ হয়।
