নিজস্ব প্রতিবেদক ॥
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ থেকে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে অ্যাম্বুলেন্স প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয় সংসদের খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকার প্রদত্ত অ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করেন।
এসময় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাঃ আশরাফুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা, কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুইমিং প্রু রোয়াজা উপস্থিত ছিলেন।
সাংসদ দীপংকর তালুকাদর এসময় বলেন, বর্তমান সরকার পার্বত্য চট্টগ্রামের শিক্ষা, চিকিৎসাসহ সার্বিক উন্নয়নে কাজ যাচ্ছে। দুর্গমাঞ্চলেও যাতে কেউ চিকিৎসা বঞ্চিত না হয়, সে লক্ষ্যে কাজ করছে সরকার।
