বাঘাইছড়ি প্রতিনিধি
রাঙামাটির বাঘাইছড়িতে করোনার উদ্ভূত পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষদের জন্য খাদ্যবান্ধব কর্মসূচির (ওএমএস’র) ৩ জন ডিলারের মাধ্যমে সূলভ মূল্যে চাল ও আটা বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (২৬ জুলাই) সকালে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ৩নং ওয়ার্ড পৌর কাউন্সিলর বাহার উদ্দিন সরকার, ট্র্যাগ অফিসার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. ফরহাদ উদ্দিন, ডিলার মো. মহিউদ্দিন, মো. আব্দুল মাবুদ ও আবুল কাসেম।
বাঘাইছড়ি উপজেলার খাদ্য অধিদপ্তরের পরিচালনায় করোনাকালীন সময় খাদ্য সহায়তা হিসাবে ডিলারের মাধ্যমে সূলভ মূল্যে ৩০ টাকা দরে চাল ও ১৮ টাকা দরে আটা শুক্রবার ব্যতিত প্রতিদিন মাথাপিছু ৫ কেজি চাল ও ৫ কেজি আটা মোট ৯০০টি পরিবারের কাছে বিক্রয় করা হবে।
