বান্দরবানে চাকরী স্থায়ীকরণ’সহ সাত দফা দাবীতে সড়ক ও জনপথ বিভাগের কর্মচারীরা পূর্র্নদিবস কর্মবিরতি পালন করেছে। রোববার সকালে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে বান্দরবানেও সওজ জেলা অফিসের ৯৮ জন কর্মচারী চাকরী স্থায়ীকরণ ও পেনশনপ্রথা চালু’সহ বিভিন্ন দাবীতে কর্মবিরতি পালন করেছে। কর্মচারীদের কর্মবিরতিতে অচলাবস্থা তৈরি হয় সড়ক ও জনপথ বিভাগে। সকাল থেকে বিকাল পর্যন্ত কোনো কাজই করতে পারেনি বিভাগের ঠিকাদারেরা। কর্মসূচীতে বক্তব্য রাখেন সওজ শ্রমিক ইউনিয়নের বান্দরবান জেলা সভাপতি আব্দুল মান্নান ও সাধারণ সম্পাদক এসএম কামাল।
সংগঠনের সভাপতি আব্দুল মান্নান জানান, তৃতীয় চুতর্থ শ্রেণীর কর্মচারীদের চাকুরী নিয়মিত করণ’সহ ৭ সদফা দাবীতে তাদের এ আন্দোলন। ১৯৮৫ সালের পর থেকে এ পর্যন্ত কোনো কর্মচারীর চাকরী জাতীয়করণ করা হয়নি। সরকারী কর্মচারী হওয়া সত্বেও তারা সরকারী সুযোগ সুবিধাগুলো থেকে বঞ্চিত।
Previous Articleহামলার প্রতিবাদ খাগড়াছড়িতে পিসিপির বিক্ষোভ
Next Article নাইক্ষ্যংছড়িতে আগ্নেয়াস্ত্র উদ্ধার