কাপ্তাই প্রতিনিধি ॥
কাপ্তাই উপজেলাধীন রাইখালী ইউনিয়নের সিএনজি চালিত অটোরিক্সা চালকসহ আরো তিন শতাধিক পরিবারকে দেয়া হয় ১০ কেজি করে চাল। আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে রোববার দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে এসব চাল বিতরণ করা হয়।
এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান, ট্যাগ অফিসার ও উপজেলা বিআরডিবি কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ-আল-বাকের, প্যানেল চেয়ারম্যান এনামুল হকসহ সংশ্লিষ্ট ইউপি মেম্বারগণ উপস্থিত থেকে এই চাল বিতরণ কার্যক্রমে সহায়তা করেন।
