রিকোর্স চাকমা ॥
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে রাঙামাটি জেলার ১২টি সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রসমূহে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের জন্য বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙামাটি ইউনিটের মাধ্যমে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হস্তান্তর ও হাসপাতাল পরিচ্ছন্নতা কর্মীদের প্রশিক্ষণ প্রদান কার্যক্রম উদ্বোধন করেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি দীংপকর তালুকদার এমপি।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরীর সভাপতিত্বে স্বাস্থ্য সুরক্ষা বিতরণ অনুষ্ঠানে রাঙামাটি জেলা পরিষদের মুখ্য নির্বাহী কমকর্তা মো. আশরাফুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা, জেলা পরিষদ সদস্য হাজী মোঃ মুছা মাতব্বর, সদস্য সুবীর কুমার চাকমা, ইলিপন চাকমা, সদস্য ঝর্ণা খীসা, সদস্য রেমলিয়ানা পাংখোয়া, রাঙমাটি রেড ক্রিসেন্ট সোসাইটি’র সেক্রেটারি মাহফুজুর রহমান, ইউনিট লেভেল অফিসার মো. নুরুল করিম, রেড ক্রিসেন্ট ভাইস চেয়ারম্যান রফিক আহমেদ তালুকদার, রেড ক্রিসেন্ট কার্য নির্বাহী কমিটির সদস্যবৃন্দ, যুব স্বেচ্ছাসেবকবৃন্দসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সুরক্ষা সামগ্রী মধ্যে ক্লোরিন ড্রাম ৩৯টি, গ্লাভস ১,৫০০ জোড়া, সার্জিকেল মাক্স ১৫,০০০ পিচ, রাবার হ্যান্ড ২২৫ পিস, ফেস শিল্ড ১,৫০০ পিস, এপ্রোন ২২৫ পিস, ফ্লোর মোভ ৪৮ পিস, তোয়ালে ৯৬০ পিস, প্লাস্টিক বালতি ৫১৬ পিস, সাবান ৫১৬ টি।
