গত ২৪ ঘন্টায় নতুন করে ১৬৫জনের নমুনা পরিক্ষায় আক্রান্ত ৫৬জনে এসে দাঁড়িয়েছে। যা এখন পর্যন্ত সবচে বেশি সংক্রমন, যার আক্রান্তের হার ৩৩.৯৩ শতাংশ। বর্তমানে মোট ৩১জন হাসপাতালে ভর্তি রয়েছে। এরমধ্যে ৩১জন করোনা আক্রান্ত এবং ১৭জন সন্দেহজনক রোগী।
চলতি মাসে ৪০৫জনের নমুনা পরিক্ষায় ১৪৩ জনের শরীরে করোনা সনাক্ত হয়। সনাক্তের ৩৫.৩০ শতাংশ। জেলায় এখন পর্যন্ত ৮হাজার ৩০১জনের নমুনা সংগ্রহ করা হয়। এরমধ্যে ১হাজার ৩০৩জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ে। যার গড় আক্রান্তের হার ১৫.৬৯শতাংশ।
এদিকে করোনা সংক্রমন বাড়লেও স্থানীয়দের মধ্যে মাস্ক ব্যবহারসহ স্বাস্থবিধি না মানার ক্ষেত্রে উদাসিনতা দেখা যাচ্ছে। কঠোর লকডাউনের চতুর্থ দিনে খাগড়াছড়িতে ইবিজাইক, রিকসাসহ হালকা যান চলাচল করতে দেখা গেছে। বন্ধ রয়েছে দোকানপাট।
খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. নূপুর কান্তি দাশ বলেছেন,জ্বর-কাঁশি হলে করোনা পরীক্ষা করাতে হবে। আর স্বাস্থ্যবিধি যথাযথভাবে না মানলে করোনা আক্রান্তের হার কমানো যাবেনা।
