বিলাইছড়ি প্রতিনিধি ॥
বিলাইছড়ি সেনা জোন ৬ বীরের উদ্যোগে স্থানীয় সাংবাদিকদের সাংবাদিকতার উপকরণ প্রদান করা হয়েছে। রবিবার বিলাইছড়ি জোন সদরে এই উপকরণ বিতরণ করা হয়।
উপকরণ বিতরণ করেন জোন কমান্ডার লেঃ কর্নেল মো. ইশরাত হোসেন পিএসসি। এ সময় উপস্থিত ছিলেন ক্যাপ্টেন বদরুল হুদা আকরাম। উপকরণের মধ্যে ১টি ব্যাগ, ১টি ছাতা, ১টি নোটবুক, পানি ক্যারিয়ার ১টি ও ১টি কলম প্রদান করা হয়েছে।
এ সময় কোভিড-১৯ নিয়ন্ত্রণসহ উপজেলার শান্তি-শৃঙ্খলা রক্ষায় সকলকে সচেতন থাকতে এবং সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
