নিজস্ব প্রতিবেদক ॥
মুজিববর্ষ উপলক্ষে রাঙামাটিতে ৬২৩ জন ভুমি ও গৃহহীন পরিবারকে ২য় পর্যায়ে প্রধানমন্ত্রীর উপহার ঘর হস্তান্তর করা হয়েছে। রবিবার সারাদেশের ন্যায় রাঙামাটিতে ও গৃহহীনদের মাঝে গৃহ প্রদান কার্যক্রম ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রবিবার সকাল ১১ টায় রাঙামাটি জিমনেসিয়াম প্রাঙ্গণে অনুষ্ঠিত গৃহহীনদের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে উপকারভোগীদের মাঝে চাবি তুলে দেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
এসময় রাঙামাটির জেলা প্রশাসক মো. মিজানুর রহমান, সিভিল সার্জন ডা. বিপাশ খীসা, অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুজ্জামান রোমানসহ সরকারি-বেসরকারি কর্মকর্তা ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় প্রধানমন্ত্রী কার্যালয়ের আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় দেশের বিভিন্ন এলাকার মতো রাঙ্গামাটিতে ও ৬২৩টি পরিবারের ভূমিহীন ও গৃহহীনদের মাঝে গৃহ নির্মাণ করে তা হস্তান্তর করা হয়।
