নিজস্ব প্রতিবেদক ॥
কোভিড-১৯ এর প্রভাবের কারণে পার্বত্য জেলা রাঙামাটিতে দীর্ঘ এক বছরের অধিক সময় ধরে বন্ধ ছিলো ইয়োগা প্রশিক্ষণ কর্মসূচি। দীর্ঘ বন্ধ থাকার পর আবারও রাঙামাটিতে চালু হয়েছে ইয়োগা প্রশিক্ষণ।
শনিবার সকালে রাঙামাটি হিল ইয়োগা ইনস্টিটিউট’র আয়োজনে জিমনেশিয়ামে ইয়োগা প্রশিক্ষণ শুরু হয়। এসময় প্রশিক্ষণার্থীদের বিভিন্ন ইয়োগা কৌশল দেখিয়ে দেন হিল ইয়োগা ইনস্টিটিউট’র প্রতিষ্ঠাতা পরিচালক দীপেন ঘোষ।
‘সুস্থ শরীর, সতেজ মন’ গড়তে ইয়োগার বিকল্প নেই বলে জানান প্রশিক্ষণার্থীরা। এতে রাঙামাটির বিভিন্ন স্কুল, কলেজ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই ইয়োগা প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
হিল ইয়োগা ইনস্টিটিউট’র প্রতিষ্ঠাতা পরিচালক দীপেন ঘোষ বলেন, দীর্ঘ এক বছরেরও বেশি সময় প্রশিক্ষণ বন্ধ ছিল। জনসমাগম এড়াতে আমরা প্রশিক্ষণ কেন্দ্র বন্ধ রেখেছি। তবে সকলে নিজ নিজ বাড়িতে ইয়োগা সেরেছে। বর্তমান মহামারী করোনা প্রতিরোধে ইয়োগার বিকল্প নেই বলে তিনি জানান।
