পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি’র সফরের কারণে বান্দরবানের থানচিতে ২ দিন পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার এবং শুক্রবার দুদিন পর্যটকের ভ্রমণ সাময়িক বন্ধ থাকবে থানচি উপজেলার আকর্ষণীয় পর্যটন স্পট নাফাকুম, অমিয়কুম, রেমাক্রী, বড়পাথরসহ দর্শণীয় স্থানগুলোতে। এদিকে সফরকালে বৃহস্পতিবার সকালে থানচি’তে দুটি উন্নয়ন কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈ সিং।
বিষয়টি নিশ্চিত করে থানচি ইউএনও জাহাঙ্গীর আলম জানান, বৃহস্পতিবার সকালে ১৬ ও ১৭ নভেম্বর দু’দিনের সফরে বান্দরবানের থানচিতে এসেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। সফরে তার সঙ্গে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং রাজনৈতিক দলের ৫০ জনের অধিক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের প্রতিনিধি দল রয়েছেন। মন্ত্রীর আগমনে অনেক লোকের সমাগম ঘটেছে এখানে। তাঁদের যাতায়াতের জন্য নৌকা এবং থাকার জন্য পর্যাপ্ত আবাসনের প্রয়োজন। এই সময়ে পর্যটকরা থানচির তিন্দু ও রেমাক্রী ভ্রমণ করলে যাতায়াত ও আবাসনে সমস্যা হতে পারে। বিষয়টি বিবেচনায় নিয়ে দু’দিনের জন্য পর্যটক ভ্রমণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয় আইনশৃঙ্খলা কমিটির সভায় গত মঙ্গলবার। তবে তিন্দু ও রেমাক্রী ইউনিয়নের স্থানীয় জনগণের চলাচল স্বাভাবিক থাকবে।
এদিকে থানচি সফরকালে সকালে পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি দুটি উন্নয়ন কাজের উদ্বোধন করেন। এগুলোতে হচ্ছে- পার্বত্য উন্নয়ন বোর্ডের অর্থায়নে ২ কোটি টাকা ব্যয়ে থানচি কলেজের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং ৯৫ লক্ষ টাকা ব্যয়ে থানচি থেকে ছান্দাক পাড়া পর্যন্ত সড়ক নির্মাণ কাজের উদ্বোধন।
এসময় অন্যদের মধ্যে বলিপাড়া ৫৭ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে.কর্নেল হাবিবুল করিম, বান্দরবান পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, অতিরিক্ত জেলা প্রশাসক শফিউল আলম, অতিরিক্ত পুলিশ সুপার কামরুজ্জামান, পার্বত্য জেলা পরিষদ সদস্য লক্ষী পদ দাশ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবদুল আজিজ, থানচি উপজেলা চেয়ারম্যান ক্যাহ্লাচিং মারমা, থানচি ইউএনও জাহাঙ্গীর আলম প্রমুখ। পরে থানচি উপজেলা শ্রমিকলীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।
থানচি শ্রমিকলীগ সভাপতি রূপন চৌধুরীর সভাপতিত্বে অন্যদের মধ্যে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মংক্যচিং চৌধুরী, শ্রমিকলীগ সভাপতি মো: মূছা, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মংথোয়াই ¤্রয় রণি, সাধারণ সম্পাদক থোয়াই¬া মং, মহিলালীগ সভানেত্রী জুহুরা বেগম, সাধারণ সম্পাদক টিংটিং মে বক্তব্য রাখেন।
