রাঙামাটির জুরাছড়িতে পাত্থর মনি চাকমা (৬০) নামের এক গ্রাম প্রধানকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার রাত আনুমানিক নয়টার দিকে উপজেলা সদরের লুলাংছড়ি এলাকার এই গ্রাম প্রধানকে তার বাড়িতে এক দল অজ্ঞাত বন্দুকধারি সন্ত্রাসী গুলি করে হত্যা করে বলে জানিয়েছেন জুরাছড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ শফিউল আজম।
ওসি জানিয়েছেন, ঘটনার খবর পেয়েই ফোর্স সেখানে গেছে,তারা ফিরে আসলে বিস্তারিত জানা যাবে। তবে গ্রামপ্রধান বা কার্বারি পাত্থরমনি চাকমা মারা গেছেন, এটা নিশ্চিত।
তবে কে বা কারা, কিংবা পাহাড়ের বিবাদমান কোন আঞ্চলিক দল অথবা অন্য কেউ এই ঘটনার সাথে জড়িত কিনা তাৎক্ষনিকভাবে এর কিছুই জানাতে পারেননি তিনি।
পাহাড়ের চার আঞ্চলিক দলের কেউই এখন অবধি এই ঘটনা নিয়ে মুখে খোলেনি।
