জিয়াউল জিয়া
প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকুরিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটা পদ্ধতি পুনর্বহালের রাখার দাবিতে রাঙামাটিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে শহরের সাবারাং রেস্টুরেন্টে পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির ব্যানারে এই সংবাদ সম্মেলনের আনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের সভাপতি গৌতম দেওয়ান, রাঙামাটি চাকমা সার্কেল চীফ ব্যারিস্টার দেবাশীষ রায়, অধ্যাপক মংসানু চৌধুরী, পার্বত্য নাগরিক কমিটির সাধারণ সম্পাদক সুদত্ত বিকাশ তঞ্চঙ্গ্যা, জাতীয় মানবাধিক কমিশনের সাবেক সদস্য নিরুপা দেওয়ান প্রমুখ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, সংগঠনের সভাপতি গৌতম দেওয়ান। তিনি উল্লেখ করেন, প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকুরিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের জন্য কোটা ব্যবস্থা রাখা হয়েছিল ৫শতাংশ। ২০১৮সালে সকল কোটা পদ্ধতি বাতিলের সাথে এটিও বাতিল করা হয়েছে, কিন্তু তখন প্রধানমন্ত্রী বলেছিলেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের জন্য আলাদা ব্যবস্থা করা হবে।
কিন্তু দীর্ঘ দুই বছরেও আমরা এর কোন প্রতিফলন দেখছি না। একই সাথে আমরা প্রধানমন্ত্রীর উপর আস্থা রেখে জানতে চাই, কি আলাদা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সে বিষয়ে আমরা অন্ধকারে আছি। পাশাপাশি প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরির ক্ষেত্রে ৫শতাংশ কোটা পুনর্বহালের দাবি জানাচ্ছি।
এই আগে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবরে কোটা পুনর্বহালের বিষয়ে স্মারকলিপি প্রদান করেন পার্বত্য নাগরিক পরিষদের নেতৃবৃন্দ।
