ঝুলন দত্ত, কাপ্তাই
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কাপ্তাইয়ের চন্দ্রঘোনা থানা পুলিশ এর আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচে জয়ী হয়েছে বাঙ্গাহালিয়া পুলিশ ক্যাস্প। শুক্রবার(১৪ মে) বিকেলে নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় তারা ১-০ গোলে চন্দ্রঘোনা থানা টিমকে পরাজিত করে।
খেলা শেষে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উভয় দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল বাহার চৌধুরী। এইসময় থানার পুলিশ সদস্যরা উপস্হিত ছিলেন।
