লংগদু প্রতিনিধি
মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উলফিতর উপলক্ষে রাঙামাটির লংগদু উপজেলার দরিদ্র ও অসহায় দুস্থ চার হাজার পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহার ভিজিএফ আর্থিক সহায়তা। উপজেলার সাতটি ইউনিয়নের মোট ৩৯৮৯ টিপরিবারকেনগদ ৪৫০(চার শত পঞ্চাশ) টাকা হারে মোট সতের লক্ষ পঁচানব্বই হাজার পঞ্চাশ টাকা প্রদান করা হয়েছে।
রবিবার উপজেলার কালাপাকুজ্যা ইউনিয়ন পরিষদে টাকা বিতরণ করেন ইউপি চেয়ারম্যান মোস্তফা মিয়া। কালাপাকুজ্যা ইউনিয়নের অতি দরিদ্র ও অসহায় দুস্থ পাঁচশত পরিবারকে ৪৫০ টাকা হারে মোট দুইলক্ষ পঁচিশ হাজার টাকা প্রদান করা হয়। এ সময় উপ সহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ তাহেরসহ পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এ ছাড়াও শনিবার উপজেলার ভাসান্যাদম ইউনিয়নের ৫০০ পরিবার, বগাচত্তর ইউনিয়নের ৬২০ পরিবার, গুলশাখালী ইউনিয়নের ৫০০ পরিবার, আটারকছড়া ইউনিয়নের ৬২০ পরিবার এবং মাইনীমূখ ইউনিয়নের ৬২৯ পরিবার ও লংগদু সদর ইউনিয়নের ৬২০ পরিবারকে ৪৫০ টাকা হারে প্রদান করা হয়।
ভিজিএফ আর্থিক সহায়তা প্রদানের ক্ষেত্রে অতি দরিদ্র ও অসহায় দুস্থ, ভিক্ষুক, নারী শ্রমিক, তালাকপ্রাপ্ত বা বিধবা নারী, প্রতিবন্ধী এবং অসচ্ছল মুক্তিযোদ্ধাদের অগ্রাধিকার দেয়া হয়েছে।
