শুভ্র মিশু
রাঙামাটিতে করোনায় ক্ষতিগ্রস্ত ৪শত পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহার। বৃহস্পতিবার সকালে রাঙামাটি চিং হ্লা মং মারী স্টেডিয়ামে এই উপহার বিতরণ করেন রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।
এই সময় আরো উপস্থিত ছিলেন রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো. মামুন, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) তাপস রঞ্জন ঘোষ, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুন জোহরা উপমা সহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
এতে জেলা প্রশাসক বলেন, বৈশি^ক এই মহামারীতে আপনাদের পাশে প্রধানমন্ত্রীর আছেন। তার প্রেরিত উপহার আপনাদের হাতে তুলে দিচ্ছি। আপনাদের কাছে আহবান সকলে মাস্ক পড়বেন, সরকারি নির্দেশনা মেনে চলবেন।
প্রধানমন্ত্রীর উপহারে প্রতি পরিবার পেয়েছেন নগদ ৫শত টাকা করে। উপহার পেয়ে খুশি হত দরিদ্র এই সকল মানুষ। তারা বলেন, করোনা মহামারি গত বছর সাধারণ ছুটির সময়ও সরকার আমাদের ত্রাণ দিয়েছে, এই বছরও প্রধানমন্ত্রী আমাদের জন্য উপহার পাঠিয়েছেন তার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ।
