লংগদু প্রতিনিধি
কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রাঙামাটির লংগদুতে ক্ষুদ্র ও প্রান্তিক এক হাজার কৃষককে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ে এ প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাইনুল আবেদীন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাইনুল আবেদীন বলেন, বাংলাদেশ কৃষি প্রধান দেশ। কৃষি ও কৃষকের উন্নয়নের জন্য সরকার নিরলস কাজ করে যাচেছ। ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের জন্য সরকার সহযোগিতার হাত বাড়িয়েছেন। সরকারি প্রণোদনার বীজ ও রাসায়নিকের সঠিক ব্যবহারের ফলে কৃষির উন্নয়ন বেগবান করতে হবে।
প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৭টি ইউনিয়নের এক হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের প্রতিজনকে ৫ কেজি ধানবীজ, ডিএপি সার ২ কেজি এবং এমওপি সার ১০ কেজি প্রদান করা হয়।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রেজাউল করিম, উপসহকারি উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা রতন চৌধুরীসহ উপসহকারী কৃষি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
Previous Article৩ দিনের ছুটি নিয়ে ৩০ দিন ধরে অনুপস্থিত সেই পিআইও
Next Article মোবাইলে অভিনব প্রতারণা এই রাঙামাটিতেই !!
