জিয়াউল জিয়া
করোনা ভাইরাস নিয়ন্ত্রণে এক সপ্তার লকডাউন চলছে। লকডাউনের কারনে কর্মহীন হয়ে পড়া হত দরিদ্র পাঁচশতাধিক পরিবারকে খাদ্য ও আর্থিক সহায়তা প্রদান করা হয়।
সোমবার সকালে রাঙামাটি সার্কেট হাউজ এলাকায় পাঁচশতাধিক পরিবারের মাঝে প্রতি পরিবারকে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার তেল ও নগদ পাঁচশত টাকা করে দেয়া হয়। এই সহায়তা প্রদান করেন চট্টগ্রামের টি.কে. গ্রুপ।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষে চেয়ারম্যান ও রাঙামাটি জেলার দায়িত্বপ্রাপ্ত সচিব পবন কুমার চৌধুরী। এসব আরও উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডা: বিপাশ খীসা, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মামুন মিয়া, নেজারত ডেপুটি কালেন্টর বোরহান উদ্দিন (মিঠু) প্রমুখ।
সহায়তা প্রদান শেষে পবন কুমার চৌধুরী করোনা ভাইরাস ভ্যক্সিনের ২য় ডোজ গ্রহণ করেণ এসময় ৪ বক্স কেএন ৯৫ মাস্ক ও ৩৫ বক্স সার্জিকেল মাস্ক সিভিল সার্জন ডা: বিপাশ খীসা ও আবাসিক চিকিৎসক ডাঃ শওকত আকরের হাতে তুলে দেন।
এসময় তিনি জানান, অন্যান্য জেলার তুলনায় রাঙামাটির করোনার সংক্রমনের অবস্থা অনেক ভালো রয়েছে। আমি শুনেছি গত ২৪ ঘন্টায় ৭৪ জনের মধ্যে ২জনের পজেটিভ পাওয়া গেছে। এখানার প্রশাসন ও মানুষের সচেতনার কারনে এটা সম্ভব হয়েছে। একই সাথে এখানকার টিকাগ্রহণের সংখ্যাও অনেক বেশি। আশা করছি এভাবেই করোনা ভাইরাস থেকে আমরা মুক্ত হতে পারবো।
তিনি আরও বলেন, কর্মহীন মানুষের পাশে সরকারের পাশাপাশি ব্যক্তি উদ্যেগেই এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
