বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে ৩৮তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপ লীগের মৌলভীবাজার ভেন্যুতে শেষ ম্যাচে রাঙামাটি জেলা দল খাগড়াছড়ি জেলা দলকে ৫৩ রানে হারিয়ে গ্রæপ চ্যাম্পিয়ন হয়ে নতুন ইতিহাস রচনা করেছে। সোমবার মৌলভীবাজার স্টেডিয়ামে অলিখিত ফাইনালে অংশ নেন রাঙামাটি ও খাগড়াছড়ি জেলা ক্রিকেট দল।
সোমবারের ম্যাচে রাঙামাটি জেলা দল টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করে ৪৭ ওভার ২ বলে সবকটি উইকেট হারিয়ে ১৮০ রান করে। দলের পক্ষে ব্যাট হাতে ওসমান গণি মিঠু ৩৫, লেথাম ২৬, জুয়েল ৩৫ ও হামিদ ২৩ রান করেন।
বিরতির পর খাগড়াছড়ি জেলা দল ১৮১ রানের জয়ের টার্গেট নিয়ে খেলতে নামে। খাগড়াছড়ি জেলা দল ৪৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১২৭ রান করে অলআউট হয়ে ৫৩ রানের হার বরণ করে নেয়। রাঙামাটি জেলা দলের পক্ষে বল হাতে লেমন ৩, জুয়েল ২ ও রাজিব ২ ও লেথাম ৩টি করে উইকেট নেন। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন জুয়েল দাশ।
রাঙামাটির ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বড় অর্জন এ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতায় গ্রæপ চ্যাম্পিয়ন হওয়া। এর আগে রাঙামাটি ক্রিকেটে কখনো কোন ক্রিকেট বোর্ডের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হতে পারেনি। রাঙামাটি আগামী বছর সরাসরি জাতীয় চ্যাম্পিয়নশীপে মূল পর্ব টায়ার ১ চ্যাম্পিয়নশীপ লড়াইয়ে সেরা দলগুলোর সাথে রঙিন পোষাকে প্রতিযোগিতায় অবতীর্ণ হবে। রাঙামাটির ক্রিকেট প্রেমী সমর্থক ,খেলোয়াড়, কোচ, আম্পায়ার, সংগঠকরা এ সাফল্যে দারুণ উজ্জীবিত।
রাঙামাটি জেলা দলের কর্মকর্তা মোঃ নাছির উদ্দিন সোহেল বলেন, দলটির সাফল্যর উৎস ডিসিপ্লিন, একতা ও দলগতভাবে পারফর্ম। দলের সব খেলোয়াড় নিজেকে শতভাগ উজাড় করে খেলেছে। তার সাথে জেলা ক্রীড়া সংস্থার সর্বাত্মক সহযোগিতা ও আন্তরিকতা।
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বরুণ বিকাশ দেওয়ান বলেন, এবার জেলা দল খুবই ভালো খেলছে । আশা করি এ দল আগামীতে আরো ভালো কিছু রাঙামাটিকে উপহার দিবে।
জেলা দলের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ মানজারুল মান্নান, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি সুনীল কান্তি দেসহ বিভিন্ন গণ্যমান্য ব্যাক্তিবর্গ, সংগঠক ও ক্রিকেট সংশ্লিষ্ট সমর্থক, সাবেক ক্রিকেটার, সাংবাদিক, বিভিন্ন পর্যায়ের ক্রীড়ামোদিরা।
খেলা শেষে জেলা দলের সিনিয়র ক্রিকেটার হামিদ আনুষ্ঠানিকভাবে জেলা ক্রিকেট দল থেকে অবসর গ্রহণ করেন। সবাই হামিদকে ব্যাট দিয়ে গার্ড অব অনার দেন। দলের কোচ ও ম্যানেজারের দায়িত্বে রয়েছেন আব্দুল করিম লালু ও নাছির উদ্দিন সোহেল।

৫ Comments
Aubinandun.
Congratulations rangamati cricket tigers team…
Congratulations Rmt. Team
thankful..
https://youtu.be/T5ID7TK_Ms0